খাগড়াছড়িতে সোমবার থেকে শুরু হচ্ছে "ঐতিহ্যবাহী" ৪দিন ব্যাপী রাস মহোৎসব
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে ৪দিন ব্যাপী "ঐতিহ্যবাহী" রাস মহোৎসব শুরু হচ্ছে। ৩ নভেম্বর সোমবার রাত থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।
খাগড়াছড়ি "ঐতিহ্যবাহী" রাস মহোৎসবকে ঘিরে মন্দিরে বেড়ে চলে লোক সমাগম। বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও মহালছড়িতে এ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলছে রাসপূজা।"ঐতিহ্যবাহী" রাস মহোৎসবকে ঘিরে বসে মেলাও
এই রাস মহোৎসবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানামযজ্ঞ চলবে।
রাস মহোৎসব উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আশপাশের এলাকায় নানা পসরা সাজিয়ে বসেছেন অস্থায়ী দোকানিরা।পূজা উপলক্ষে কেবল ধর্মীয় আচারই নয়, মন্দির প্রাঙ্গণগুলোতে বসেছে গ্রামীণ মেলা, যা রাস মহোৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
এছাড়া খাগড়াছড়ির মহালছড়ি ও দীঘিনালাতেও রাস মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।









