খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র্যাবের টহল, অপরাধীদের শক্তহাতে দমনে ব্যবস্থা নেয়া হবে
বিপ্লব তালুকদার,খাগড়াছড়ি প্রতিনিধি:
দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র্যাবের টহল দিচ্ছে খাগড়াছড়িতে। আসন্ন দুর্গাপুজা মণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পুজা উদযাপনের জন্য এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের পুজা মন্ডপগুলো টহলের পাশাপাশি পুজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্টদের কথা বলে নানা খোঁজ খবর নেন র্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: মিজানুর রহমান।
তিনি জানান, দল মত নির্বিশেষে দুর্গাপূজা উদযাপনে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব। এ সময় তিনি যে কোন অপরাধীদের শক্তহাতে দমনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী জানান।
দুর্গাপুজা শেষ হওয়া পর্যন্ত এধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, খাগড়াছড়ি জেলার ৬৪ টি পূজা মন্ডপে আমাদের টহল গাড়ি ২৪ ঘন্টা নিয়মিত টহল নিয়োজিত ।
সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ শান্তিপূর্ণ পুজা উদযাপনে র্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজদারিতে প্রশাসন, সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা র্যাব দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে বলে তিনি জানান।
এ সময় তিনি, সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোন বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।









