খাগড়াছড়িতে যৌথবাহিনির অভিযানে চাঁদাবাজ সৈয়দ মাহবুব রহমান আটক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম
খাগড়াছড়িতে যৌথবাহিনির অভিযানে চাঁদাবাজ সৈয়দ মাহবুব রহমান আটক

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে যৌথবাহিনির অভিযানে অবৈধ চাঁদা আদায়ে জড়িত এক বৃদ্ধ মোটরসাইকেল চালক'কে আটক করা হয়েছে।

 শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনি পানছড়ি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত বৃদ্ধ পানছড়ি উপজেলার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে সৈয়দ মাহবুব রহমান (৫৩)।

অভিযানের সময় তার নিকট হতে নগদ এক লক্ষ টাকা  একাধিক চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। জানা যায় দীর্ঘদিন যাবৎ পাহাড়ি সশস্ত্র সংগঠন সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পক্ষে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করে আসছেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, যৌথবাহিনির অভিযানে একজনকে চাঁদাবাজির সময় আটক করা হয়েছে। তার বিরু মামলাসহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।।