কোটচাঁদপুরে গণ সংযোগ করলেন ব্যারিস্টার কাজল
শামীম খাঁন, কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ- ৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন চাইবো আমি, দল আমাকে দিলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আমাকে না দিয়ে দল যাকে দিবে আমরা সবাই তার হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। ধানের শীষ কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়।
ধানের শীষ শুধু প্রতীক নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্তার প্রতীক। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো। এদেশের মাটিতে যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি করবে তাদের জায়গা হবে না। যেমন জায়গা হয়নি ফ্যাসিস্ট হাসিনার। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রদায় সম্প্রীতির। যেখানে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ থাকবে না কোটচাঁদপুরে সারাদিন ব্যাপী গণ সংযোগে এসব কথা বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
(১লা অক্টোবর) বুধবার কোটচাঁদপুর উপজেলায় নির্বাচনী গণ সংযোগ কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
গণসংযোগ কালীন তিনি অসুস্থ বিএনপির নেতৃবৃন্দের বাড়ি বাড়ি গিয়ে শারীরিক খোঁজখবর নেন, প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করেন। মরহুম পৌর চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম সিরুমিয়া ফুটবল টুর্নামেন্ট ও শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের ভিপি আব্দুর সবুর খান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গ সহযোগী সংগঠনে









