কোটচাঁদপুরে অভিনব কায়দার ডাকাতি

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
কোটচাঁদপুরে অভিনব কায়দার ডাকাতি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

 ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা গ্রামে অভিনব কায়দায় ডাকাতি হয়েছে। অস্ত্রধারী ডাকাতরা বারান্দার গ্রীল কেটে ঘরে ঢুকে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৮ লক্ষাধিক মূল্যের মালামাল লুট করে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে পাশপাতিলা গ্রামেরর আবুল হোসেন ধনীর ছেলে তরিকুলের বাড়ির প্রাচীর টপকিয়ে ৫/৬ জনের ডাকাতদল ঘরের বারান্দার গ্রীল কেটে এবং লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কোন চিৎকার করতে নিষেধ করে বলে বাড়িতে ইয়াবা আছে এই অভিযোগের তদন্তের জন্যে তারা বাড়িতে ঢুকেছে। পরে গৃহকর্তা তরিকুল ও তার স্ত্রী নাসরিনকে অস্ত্রের মুখে জিম্মী করে ঘরের একটি কক্ষে নিয়ে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে। তরিকুলের শাশুড়িকে অন্য কক্ষে আটকিয়ে রেখে তরিকুলের রুমের আলমীরা থেকে স্বর্ণালঙ্কার যার মধ্যে আট আনা ওজনের ১টি স্বর্নের চেইন দেড় ভরি ওজনের স্বর্নের হার, ২ ভরি ওজনের স্বর্নের চুড়ি, ১২ আনা পরিমান একজোড়া কানফুল, ৪ আনার স্বর্ণের আংটিসহ প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৯০ হাজার টাকাসহ ৭/৮ লক্ষাধিক টাকার জিনিষ নিয়ে নির্বিঘ্নে চলে যায়। পরে তরিকুলের শাশুড়ি ওদের ডাকতে গিয়ে অজ্ঞান অবস্থায় দেখে আশপাশের লোকজনকে ডেকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে দীর্ঘ সময়েও তারা স্বাভাবিক সুস্থ্য হতে পারেনি বলে স্বজনরা জানিয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, চুরির কায়দায় বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কারসহ জিনিষপত্র নিয়ে গেছে বলে খবর পেয়েছি। তবে লিখিত কোন অভিযোগ পেলে পরবর্তি আইনী পদক্ষেপ নেয়া হবে