কুড়িগ্রামের চিলমারী-মওলানা ভাসানী সেতু মহাসড়কে ছাত্রদলের বৃক্ষ রোপন
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী-মওলানা ভাসানী সেতু মহাসড়কে বৃক্ষ রোপণ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম মানিক।
আজ মঙ্গলবার(০৭অক্টোবর) সকালে মহাসড়কের পাশ্বে ফলদ, বনজ, ভেষজসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
এসময় মইনুল ইসলাম মানিক বলেন,বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রকৃতি আজ হুমকির মুখে। বৃক্ষহীনতা এর অন্যতম কারণ। ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে এখনই সময় ব্যাপক বৃক্ষরোপণের। ‘সচেতনতা তৈরি করে যদি সবাই এ কর্মসূচিতে অংশ নেয়, তাহলে একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব। কর্মসুচিতে চিলমারী ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।









