কুতুবদিয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম
কুতুবদিয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় ১ কেজি গাঁজাসহ জামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) বিকালে বড়ঘোপ স্টিমারঘাটের সামনে পুলিশ তল্লাশির সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, আটক জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।