কুতুবদিয়ায় শান্তিপূর্ণভাবে শেষ হচ্ছে দুর্গোৎসব
কুতুবদিয়া প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার দুপুর ২টার পর গভীর সমুদ্রে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এ উৎসব।
সকালে উপজেলার ১৪টি পূজা মণ্ডপের বিসর্জন প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জিয়াদ। এসময় কুতুবদিয়া কেন্দ্রীয় কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সজল কুমার শীল, সাধারণ সম্পাদক নিজ্জল শীলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা কমিটির নেতারা জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করতে পারায় তারা সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।









