কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ বেহুন্দি জাল জব্দ
কুতুবদিয়া (কক্সবাজার):
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” এর অংশ হিসেবে কুতুবদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) কুতুবদিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশের বিচরণ ও অভিপ্রয়াণ নিরাপদ রেখে প্রজননের সুযোগ সৃষ্টি করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য ইলিশ সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
এই কার্যক্রম বাস্তবায়ন করেছে উপজেলা মৎস্য দপ্তর, কুতুবদিয়া এবং সহযোগিতা করেছে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প।









