কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
কুতুবদিয়া প্রতিনিধি:
বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“হাত ধোয়াার নায়ক হোন "— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস জীবাণু ও রোগ প্রতিরোধের অন্যতম সহজ উপায়। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী ও সচেতনতামূলক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।









