কুতুবদিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম
কুতুবদিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লাইট ল্যাফটেন্যান্ট কাইয়ুমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা রেজাউল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

সাহাব উদ্দিন সহ  চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্রে নির্ধারিত বয়সসীমার শিশুদের টিকা প্রদান করা হবে।