কুতুবদিয়ায় জয়েন্ট ডিওএফ-এমএমও বেসলাইন সার্ভে ও বোট রেজিস্ট্রেশন ক্যাম্পেইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম
কুতুবদিয়ায় জয়েন্ট ডিওএফ-এমএমও বেসলাইন সার্ভে ও বোট রেজিস্ট্রেশন ক্যাম্পেইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুতুবদিয়া (কক্সবাজার)প্রতিনিধি:

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (SCMFP)-এর সহযোগিতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে “Joint DoF-MMO Field Level Baseline Survey and Boat Registration Campaign” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুস ছাত্তার, পরিচালক (সামুদ্রিক), সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রাম।

সভাপতিত্ব করেন জনাব ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার, কুতুবদিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা, কক্সবাজার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাহাদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা), কুতুবদিয়া; জনাব আরমান হোসেন, অফিসার ইনচার্জ, কুতুবদিয়া থানা; জনাব মোঃ মাঈন উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা, কুতুবদিয়া; এবং জনাব মোঃ মোক্তার হোসেন, কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্টগার্ড।

সেমিনারে স্থানীয় সাংবাদিকবৃন্দ, বোট মালিক, বোট মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জেলেদের তথ্যভিত্তিক নিবন্ধন, টেকসই মৎস্য ব্যবস্থাপনা ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে বোট রেজিস্ট্রেশন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।