কুতুবদিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ
কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কুতুবদিয়া উপজেলার হোটেল সমুদ্র বিলাসের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, “কুতুবদিয়া একটি সম্ভাবনাময় দ্বীপ। এখানে পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। উপযুক্ত পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে পারলে কুতুবদিয়া কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। সাগরের ঢেউ, বাতিঘর, মালেক শাহ হুজুরের দরবার, বায়ুবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন স্থাপনাকে ঘিরে কুতুবদিয়া একটি অনন্য পর্যটন কেন্দ্র হতে পারে।”
তিনি আরও বলেন, “২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাত্র দুই বছর কাজ করার সুযোগ পেয়েছিলাম। এরপর ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাকে অন্যায়ভাবে কারাবন্দী করে, ফলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারিনি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করেছে। এবার কুতুবদিয়া-মহেশখালীর উন্নয়নে জনগণের রায় দাঁড়িপাল্লা মার্কার পক্ষে আসবে বলে আমরা আশাবাদী।”
সভায় আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, যমুনা টেলিভিশনের এহসান কুতুবী, এনটিভির আবুল কাশেম, সি-প্লাস টিভির সুমন, তরুণ সাংবাদিক আবদুল্লাহ আল নওশাদ, সংবাদকর্মী আনিসুর রহমান হিরু, শাহেদুল ইসলাম মনির, হানিফ কুতুবী প্রমুখ।









