কুতুবদিয়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম
কুতুবদিয়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুতুবদিয়া প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুতুবদিয়া উপজেলা যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ডাকবাংলো মার্কেট প্রাঙ্গণ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বড়ঘোপ সদর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়

আনন্দঘন এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন,

“যুব সমাজকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শই আমাদের প্রেরণা।”

এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহেদ খান সিকদার, যুগ্ম আহবায়ক বখতিয়ার উদ্দিন শিবু, দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের সভাপতি এহসানুল হক রুবেল, আলী আকবর ডেইল শাখার সভাপতি কাওছার হোসেন রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

র‍্যালি ও আলোচনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।