কালিগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম
কালিগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

এস এম তাজুল হাসান,  বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্যাহ বাহার, সদস্য কাজী কুরবান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাৎ হোসেন, আবু সাঈদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে শতাধিক মানুষের মধ্যে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং কাঁকশিয়ালী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।