কক্সবাজারে সন্ত্রাসীদের ছু’*রি*কা*ঘাতে হাফেজ আমজাদ খুন
নিজস্ব প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল ৮নং ওয়ার্ডের বাসিন্দা হাফেজ আমজাদ হোসাইন সন্ত্রা’সীদের ছু’রিকাঘাতে মর্মান্তিকভাবে খুন হয়েছেন। হাফেজ আমজাদ ছাত্রদল নেতা সাদ্দাম ও জামায়াত নেতা দিদারের ছোট ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সন্ত্রা’সীরা হঠাৎ তাকে ছু’রিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে এই ন্যাক্কারজনক ঘটনায় নিহতের আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পুর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোর দাবী জানিয়েছেন। অপরদিকে খুনিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে শহরে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন নিহতের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান,হত্যাকান্ডের খবর পাওয়ার সাথে সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এখনও অবস্থান করছেন।









