কক্সবাজারে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০২:৫২ পিএম
কক্সবাজারে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, কক্সবাজার জেলা নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ অক্টোবর) কলাতলীর অভিজাত হোটেল ফ্রেশ ইন রেঁস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি নুরুল আমিন হেলালী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এ্যাডিশনাল ডিআইজি আপেল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আলী,জুলাই সম্মুখ যোদ্ধা সাহাব উদ্দিন চৌধুরী, মোঃ হাসান সরদার জুয়েল, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, মোঃ কামাল হোসেন আজাদ, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, মোঃ গোলাম সারওয়ার, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, এস. এম. মুঞ্জুরুল হাসান, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা সেক্রেটারী এম. আর. আয়াজ রবি এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অর্থ সম্পাদক নুরুল হক চকোরী, সহ সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার ব্যুরোচীফ আমিন উল্লাহ আমিন,দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার জিয়াউল করিম,সিনিয়র সাংবাদিক জাফর সাদেক, সাংবাদিক,লেখক,কবি জসিম উদ্দিন, কক্সবাজার দর্পণ চেয়ারম্যান রাশেল তালুকদার সাংবাদিক জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার সম্পাদক আমান উল্লাহ, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান সুমন,বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন,বীচ টিভি চেয়ারম্যান সোহেল মাহমুদ,রামু উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ,ঈদগাঁওয়ের সিনিয়র সাংবাদিক আবু হেনা সাগর,সাংবাদিক দিদারুল ইসলাম জিসান,তৃতীয় মাত্রা ঈদগাঁও প্রতিনিধি আব্দুর রহমান,দৈনিক আজাদী ঈদগাঁও প্রতিনিধি আনাসুল হক,শিল্পী নুরুল আলম কুতুবী,সচেতন নাগরিক সমাজ প্রতিনিধি বেলাল উদ্দিন, মো. হোসেন সুমন (দৈনিক স্বাধীন সংবাদ-এর প্রতিনিধি), মো. ইউছুফ আলী, জাহাঙ্গীর আলম (চেয়ারম্যান, ইউটিটিসি), আব্দুর রহিম বাবু (হেলপ ইউথ ক্লাব), মো. হাসান (অর্থ সম্পাদক) এবং এম. কে. আজাদসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্ধ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের কলমের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির চিত্র প্রকাশ পায়। সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য সুযোগ এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রসারে শীঘ্রই কক্সবাজারে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা র উদ্যোগে একটি মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও নেতৃবৃন্দ আশ্বস্ত করেন।