ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে ওয়াদুদ ভূইয়া নিজ অর্থায়নে ক্রয়কৃত জায়গায় স্থাপিত মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ২৩ জন ছাত্র ছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের তিনজন অসহায় ছাত্রীকে এসএসসি পাস করা পর্যন্ত তাদের সম্পূর্ণ খরচ বহন করা হবে।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন। তিনি বলেন - খাগড়াছড়ি জেলার পিছিয়ে পড়া অঞ্চল গুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূইয়া।
২০০১-২০০৬ সাল পর্যন্ত এমপি থাকাকালীন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা ঘাটের উন্নয়ন করেন।আগামীতে উনি সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে পিছিয়ে পড়া প্রতিষ্ঠান গুলোর সামন্জস্যতা সৃষ্টি করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন
বাচ্চু আহমেদ- সাবেক সহ সভাপতি, খাগড়াছড়ি জেলা ছাত্রদল।
বিপন ত্রিপুরা- সাবেক সহ সভাপতি, খাগড়াছড়ি জেলা ছাত্রদল।
হেলাল উদ্দিন- যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা জাসাস।
জিয়াউর রহমান জিয়া- সাংগঠনিক সম্পাদক, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।
সাইফুল ইসলাম- যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা ছাত্রদল।
লিটন চৌধুরী- আহ্বায়ক, তবলছড়ি ইউনিয়ন বিএনপি।
এইচএম হেলাল উদ্দিন- সদস্য (দপ্তর), তবলছড়ি ইউনিয়ন বিএনপি
ভাইবোনছড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিলন ত্রিপুরা সহ নেতৃবৃন্দ।
উল্লেখ থাকে যে, ২০০২ সালে নিজ অর্থায়নে উক্ত স্কুলের জায়গা ক্রয় করে দিয়েছিলেন এবং ২০০৩ সালের স্কুলের ভবনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম
শুরু করিয়ে ছিলেন সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।









