ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে সিংগাইরে মানববন্ধন
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারসহ চার দফা দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরিপ্রার্থীরা মানববন্ধনে অংশ নেন।
সিংগাইর শহীদ রফিক সড়কেের ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের মুফতি ওয়ালীউল্লাহ ও আব্দুল মালেক। বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদ সরকারের আমলে এস আলম গ্রুপের নেতৃত্বাধীন অবৈধ নিয়োগ বাতিল করে মেধাবীদের নিয়োগ ও পাঁচ হাজার কোটি টাকার উপরে আত্মসাৎ করা গ্রাহকদের অর্থ ফেরত ও ইসলামী ব্যাংকের নামে বিভিন্ন প্রোপাগান্ডা থেকে বিরত থাকার দাবি জানানো হয়।









