ইবিতে বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও চড়ুইভাতি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম
ইবিতে বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও চড়ুইভাতি

ইবি প্রতিনিধি: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম আলিফ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম আসাদ তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর হেরিটেজ পাবলিক স্কুলের ডিরেক্টর ড. ইহসানুল মাহবুব। এছাড়াও জেলার নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের অন্তীম পর্বে গান, কবিতা, কুইজ, লটারি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান অতিথি বলেন, ‘আজকে আমাদের জন্য একটি আনন্দময় দিন। বৃহত্তর ফরিদপুর জেলার এতোগুলো নক্ষত্রদের মিলনমেলা। তোমাদের প্রধান কাজ পড়াশোনা করা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিসে অংশগ্রহণ করবে। জেলা ছাত্র কল্যাণে যে আমরা কল্যাণের জন্য আসি সেটা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম আলিফ বলেন, ‘আজকে আমরা ২০২৪-২৫ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছি। এটি আমাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যের বহিঃপ্রকাশ। নবীনদের আমরা স্বাগত জানাই নতুন আশায়, নতুন উদ্যমে যেন তারা নিজেদের মেধা ও সততা দিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও আলোকিত করে। জেলা ছাত্র কল্যাণ থেকে উচ্চ শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে সেমিনার আয়োজন এবং জেলার শিক্ষার্থীদের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়। পড়াশোনার পাশাপাশি যত মাধ্যমে জ্ঞান আহরণ করা যায় তার সবটাই তোমরা আকড়ে ধরবে যেন পরবর্তীতে চাকরির পিছনে তোমাকে ছুটতে না হয়। বরং চাকরি তোমার পিছনে ছুটবে।’