ইকতারেনের আয়োজনে রায়পুরে মেধাবি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রধান
মোঃ- তানজু , রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইকতারেন-এর উদ্যোগে রায়পুরে অনুষ্ঠিত হলো মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কেএস পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দে ভরে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকতারেন-এর সহসভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস. এম. সালাউদ্দিন রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র, সমাজসেবক আলী হায়দার পাটওয়ারী, বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক রাকিব হোসেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনোবল বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।









