আদিতমারীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
আদিতমারীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে লিফলেট বিতরণ

মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট  প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারীতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুল এর নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আদিতমারীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে আদিতমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় আব্দুর রউফ রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রোকন উদ্দিন বাবুল।

সভায় সভাপতিত্ব করেন মোজাম্মেল হক ভেন্ডার, সভাপতি ভাদাই ইউনিয়ন বিএনপি।

এছাড়াও বক্তব্য রাখেন—

আমিনুল ইসলাম, সাবেক আহ্বায়ক আদিতমারী উপজেলা বিএনপি;

হাবিবুর রহমান হবি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিতমারী উপজেলা বিএনপি;

নাদিরুল ইসলাম মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক আদিতমারী উপজেলা বিএনপি;

এইচ. এম. ইদ্রিস আলী, আহ্বায়ক আদিতমারী উপজেলা বিএনপি;

এবং হামিদুর রহমান, সভাপতি পলাশী ইউনিয়ন বিএনপি।

বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে উত্তরণে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তারা বলেন, “দেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির এই কর্মসূচি জাতীয় পুনর্গঠনের পথ নির্দেশনা।”

বক্তারা আরও বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।