সাকিবের স্বাভাবিকভাবে দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
সূত্রঃ ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রিকেটার সাকিব আল হাসানের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর সুযোগ নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই ফিরতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের স্বাভাবিকভাবে দেশে ফেরার সুযোগ শেষ হয়েছে। এ বিষয়ে সরকার এতদিন নমনীয় ও সহনশীল অবস্থানে ছিল, কিন্তু এখন সেই সুযোগ আর নেই।
তিনি আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের বিষয়টি বিবেচনায় রেখে সরকার নমনীয় ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে ফিরতে চাইলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে।
সম্প্রতি এক বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, এখনই দেশে ফেরা সম্ভব না হলে তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন। তার ভাষ্য, ‘নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলব।’
এমকে/বিডিমেইল








