৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে গুরুদাসপুরে বিএনপির প্রস্তুতি সভা, প্রধান অতিথি এমপি আব্দুল আজিজ
ছবি: বিডি মেইল
মো. আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা এবং দলীয় কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
সভায় গুরুদাসপুর পৌরসভার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি বক্তব্য দেন। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। দিবসটির চেতনা ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালন করা প্রয়োজন।
এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সম্মিলিত প্রচেষ্টায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এমকে/বিএম২৪









