সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা রতন পোদ্দার গ্রেপ্তার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা রতন পোদ্দার গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকায় নিজ বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রতন ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে।


পুলিশ জানায়, গত আগস্ট মাসে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলায় আসামি হিসেবে রতন পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।


এমকে/বিএম২৪