যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম
যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


 যশোরে প্রায় ৪৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।


মঙ্গলবার (২৫ আগস্ট ) দুপুর ১২টা ১০ মিনিটে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিজিবির একটি টহলদল এ স্বর্ণের বারসহ তাকে আটক করে। 


আটক ময়ুর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়ুরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি স্মার্টফোন ও নগদ ১,৬০০ টাকা জব্দ করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের ওজন: ১৯২.৪৫ গ্রাম (২টি বার)রযার বাজারমূল্য: ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬৬ টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে ময়ুর জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।


বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


তিনি আরো জানান,সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও স্বর্ণ পাচার রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।



এমকে/বিএম২৪