বেনাপোলে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১
সূত্রঃ সংগৃহীত
আতিকুজ্জামান(শার্শা);যশোর প্রতিনিধি
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে পুটখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৩৫)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক মনিরুজ্জামানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
এমকে/বিএম২৪








