বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
ছবি: বিডি মেইল
খুলনা প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক ও সমবায় কর্মকর্তা ফরিদুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।









