ফুটবল খেলাকে কেন্দ্র করে ৬ মহল্লায় সংঘর্ষ, আহত ৪০

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম
ফুটবল খেলাকে কেন্দ্র করে ৬ মহল্লায় সংঘর্ষ, আহত ৪০

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাফুটবল খেলাকে কেন্দ্র করে ৬ মহল্লায় সংঘর্ষ, আহত ৪০ ধরে চলা এ সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার যৌথ মাঠে প্রতিদিন শিশু-কিশোরেরা ফুটবল খেলে। রোববার বিকেলে মাঠে আগে ও পরে খেলা নিয়ে দুই মহল্লার শিশু-কিশোরদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষে আশপাশের আরও পাঁচ মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়।


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, শিশু-কিশোরদের ফুটবল খেলা নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



এমকে/বিএম২৪