নরসিংদী পুলিশ লাইন্সে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ছবি: বিডি মেইল
শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদী পুলিশ লাইন্সে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের শৃঙ্খলা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।









