চবিতে ঠাকুরগাঁও স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাহসিন ও সবুজ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম
চবিতে ঠাকুরগাঁও স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাহসিন ও সবুজ

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঠাকুরগাঁও জেলা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের’ ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন তানহা এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সবুজ আলী দায়িত্ব পেয়েছেন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সংগঠনের এক সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে জীবন, মারুফ ও মাহমুদুল হাসান আকাশকে। সহ-সভাপতি পদে রয়েছেন সিয়াম, ইভা পারভীন, কমল বর্মন, নয়ন চন্দ্র, হযরত আলী, শাহীন, হেলাল, শারমিন সুমি, হেনা, বাতেন, জয়, আপন, বকুল, তৌকি, মাইশা, রওনক, ঐশী, রাফিন ও বন্যা।


সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আরসিল আজিম মেনন, মাসরাফ মাহিম, ওয়াকিউল্লাহ ও নাহিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক আহম্মেদ, মিফতাহুল হাসান রাফি, শাহ আলম, রেডওয়ান উল আলম, রাজু রানা, হৃদয়, ইকবাল, সবুজ, জাহিদ, সাঈদ, ঋতু রানী, সারোয়ার হোসেন, রিয়াদ ইসলাম, সাবিহা জান্নাত, নবাব আলী, বিপ্লব কুমার রায়, পীযূষ রায়, সপ্তক রায় ও সাজিদ খান।


অর্থ সম্পাদক রাজিউর রহমান এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন সাদীদ ও নাজমুল হক। দপ্তর সম্পাদক রাকিব এবং সহ-দপ্তর সম্পাদক সৌমিত্র ও জীবন। প্রচার সম্পাদক সাদমান সাদ শামীম এবং সহ-প্রচার সম্পাদক মো. আব্দুল আখের, রিয়াদ ও মোহাম্মদ কাফি।


ক্রীড়া সম্পাদক আলতাফ রহমান এবং সহ-ক্রীড়া সম্পাদক রূপম রায় ও রজনী রায়। ছাত্রী বিষয়ক সম্পাদক মাইশা মেহজাবিন রিমঝিম, বর্ষা ও আসমা আক্তার এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক শিরীন ও শিফা।


ধর্ম বিষয়ক সম্পাদক পুজন রায় চৌধুরী ও মো. আল-মামুন এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আল-আমিন ও সাবিত এবং সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাইন ও নাহিদ।


আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মনতাজ উদ্দিন, নূর আলম ও আবু আজমাইন মাহি এবং সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল আমিন ও তানজিমুল। আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর এবং সহ-আইন বিষয়ক সম্পাদক নাজিফ।


পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মুন্না, দেবাশীষ রায় ও সাকিব হাসান এবং সহ-পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক নয়ন। পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন ও মুসাহান এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মীম ইসলাম।


সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেক মনোয়ার ও সেলিম রানা এবং সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক রুম্মান। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রায়হান ও রুবাইয়া আক্তার এবং সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বর্মন।


বিজ্ঞান বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান রাহি ও বাঁধন এবং সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক জাওয়াদ। ইতিহাস বিষয়ক সম্পাদক সুশান্ত সিং এবং সহ-ইতিহাস বিষয়ক সম্পাদক নিলয়।


নবগঠিত কমিটির সভাপতি তাহসিন তানহা বলেন, “ঠাকুরগাঁও স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বকে আমি কোনো পদ হিসেবে নয়, বরং ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ ও আমানত হিসেবে দেখতে চাই। শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ, ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরিতেও সংগঠনটি কাজ করবে। এটি শুধু শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগের মাধ্যম নয়, বরং ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে আশা করি। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, পারস্পরিক সম্মান ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি প্রাণবন্ত, কল্যাণমুখী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”



এমকে/বিএম২৪