কুড়িগ্রামে ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নতুন কমিটিকে সংবর্ধনা
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টায় ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির ছয় সদস্যের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিটির আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের পাশে থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম সর্দার, সদস্য এস এম সোহেল ইসলাম রাতিন, মো. আব্দুল আলিম, বিমল চন্দ্র মোহন্ত, আলহাজ্ব এনায়েত পারভেজ, রাশেদুল ইসলাম রাশেদসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









