কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম
কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি চায়ের দোকান ও একটি খাবার হোটেলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের একটি খাবার হোটেলেও ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সৌরভ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানের মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।


এমকে/বিএম২৪