যে দেশের এমপিওভুক্ত শিক্ষকগণ বছরের পর বছর নিষ্পেষিত, বঞ্চিত, নিপীড়িত, মজলুম— সেই দেশে আবার শিক্ষক দিবস!
যে দেশের এমপিওভুক্ত শিক্ষকগণ বছরের পর বছর নিষ্পেষিত, বঞ্চিত, নিপীড়িত, মজলুম—
সেই দেশে আবার শিক্ষক দিবস!
বেতন ভাতার প্রজ্ঞাপনে ধুলো,
ন্যায্য দাবিতে তালা,
আর সম্মানের জায়গায় আজ ব্যঙ্গাত্মক হাততালি!
তবুও নামটা শুনতে ভালো লাগে—
“শিক্ষক দিবস” — শুনলেই মনে হয়,
দেশে বুঝি শিক্ষকদের কদর আকাশ ছুঁয়েছে!
বাস্তবে কিন্তু…
স্যাররা এখনও আন্দোলনে,
দাবি নিয়ে রাস্তায়,
আর কেউ কেউ কেবল দোয়ার তালিকায়।
যে দেশে শিক্ষকরাই শিক্ষার আলো খুঁজে ফেরে,
সেই দেশে দিবস মানায় না—
দিব্যি মানায় বিবশতা!
লেখক: মো: তানজিম হোসাইন, শিক্ষক সংগঠক









