বিতর্কিত নেতা আকাশ দাশের অনুপস্থিতিতে শপথ, উত্তেজনায় মুখর ক্যাম্পাস

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম
বিতর্কিত নেতা আকাশ দাশের অনুপস্থিতিতে শপথ, উত্তেজনায় মুখর ক্যাম্পাস

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাহী সদস্য আকাশ দাশকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই অনুষ্ঠিত হলো নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

 ২৩ অক্টোবর (বৃহস্পতিবার )দুপুর একটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানে অডিটরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 তবে ধর্ষণ নিয়ে আকাশ দাহ বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে থাকা আকাশ দাশ অনুষ্ঠানে উপস্থিত হননি।

উল্লেখ্য আকাশ দাস ছাত্রশিবির সমর্থিত প্যানেল '

সম্প্রীতির শিক্ষার্থী জোট' থেকে চাকসুতে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠিত হলেও নবনির্বাচিতদের মধ্যে একমাত্র আকাশ দাশই অনুষ্ঠানে অংশ নেননি।

এর আগে আকাশের মন্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক নবনির্বাচিত প্রতিনিধি আকাশের সঙ্গে একই মঞ্চে শপথ নিতে অস্বীকৃতি জানান। তার অনুপস্থিতিতে বাকিরা শপথ নিলেও অনুষ্ঠানের শেষদিকে দেখা দেয় তীব্র হট্টগোল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চাকসুর পরিচালক অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরী এক ফেসবুক পোস্টে ভোটারদের ‘ভেড়ার পাল’ বলে আখ্যায়িত করায় শিক্ষার্থী ও প্রতিনিধিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং তার উপস্থিতিকে কেন্দ্র করে শপথের অনুষ্ঠান শেষে শুরু হয় বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা।

চবি ক্যাম্পাসজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।