চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ ও চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
মিজানুর রহমান সোহেল আরও বলেন, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মির্জা আব্বাস। এ কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছেন তিনি।চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ ও চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
মিজানুর রহমান সোহেল আরও বলেন, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মির্জা আব্বাস। এ কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছেন তিনি।
এমকে/বিএম২৪