খুলনায় ৫ টি আসনে ধানের শীষ প্রতিক পেলেন কারা
মো:বোরহান কবির, খুলনা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে খুলনা-১ আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—
খুলনা-২: খুলনা বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু
খুলনা-৩: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪: কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল
খুলনা-৫: সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী
খুলনা-৬: খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে এখনও আলোচনা চলছে। শিগগিরই এ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।









