ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন তারেক রহমান, দেশে ফিরবেন কবে?
ডেস্ক রিপোর্ট:
ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০ নভেম্বর সেখানে যাওয়ার কথা রয়েছে তাদের।
রোববার (২৬ অক্টোবর) সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।
তিনি বলেন, ‘তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন তিনি।’
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে জানিয়ে এই নেতা বলেন, ‘এই কমিটি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।’
আরও পড়ুন: বিএনপি ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল
ফজলে এলাহী আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন।’
প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান।









