উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা জসিম উদ্দিন এলাকায় মিছিলটি বের করা হয়।
পুলিশ জানায়, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে একজনকে আটক করা হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া করে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করেছে।
এমকে/বিএম২৪









