সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলাম: দীপা খন্দকার
ডেস্ক রিপোর্ট:
মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাটে মারা যান অভিনেতা। মৃত্যুর দিন অভিনেতার পাশের বাসাতেই ছিলেন বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। সালমান শাহর মৃত্যুর ২ বছর পর ১৯৯৮ সালে একটি চায়ের বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন দীপা খন্দকার। এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করতে শুরু করেন তিনি।
নায়কের মৃত্যুর দিনের কথা স্মরণ করে নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেত্রী দীপা। সংবাদমাধ্যমে তিনি বলেন,
সালমান শাহ যেদিন মারা যায় আমি কিন্তু ওনার পাশের বাসাতেই ছিলাম। মানে আমি তখন ইস্কাটনেই ছিলাম।