শার্শায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার
শার্শা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার গোগা উনিয়নে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে গোগা ইউনিয়নের গোগা (বাগান পাড়া), কবরস্থান থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
স্থানীয় মোজাম্মেল হক তার বাড়ীর পাশে আম বাগানের মধ্যে তার পিতার কবর জিয়ারত করার জন্য গেলে কবরের ভেতর দুটি বালতিতে লাল কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে বিষয়টি শার্শা থানা পুলিশ জানায়।
খবর পেয়ে এসআই জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে আইনি প্রক্রিয়া চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।









