শার্শায় ইয়াবা সহ আটক ১ মাদক ব্যাবসায়ী

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
শার্শায় ইয়াবা সহ আটক ১ মাদক ব্যাবসায়ী

নিজস্ব প্রতিবেদক :

যশোরের শার্শায় অভিযান চালিয়ে পনের পিচ ইয়াবাসহ আব্দুর রহমান বাপ্পি (৩৪) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত ১টার সময় তাকে আটক করে পুলিশ । আটক আসামী বাপ্পি শার্শার দক্ষিন বুরুজ বাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ১৬/১১/২০২৫ তারিখ রাত ১টার সময় শার্শা থানার ১০শার্শা ইউনিয়নের দক্ষিন বুরুজ বাগান এলাকা হতে ১৫(পনের) পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান বাপ্পিকে আটক করা হয় । 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।