বাংলাদেশে প্রথম গ্লোবাল ব্লকচেইন প্রযুক্তি চালু: ECM Chain উন্মোচন করলো MetaFusionLabs

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
বাংলাদেশে প্রথম গ্লোবাল ব্লকচেইন প্রযুক্তি চালু: ECM Chain উন্মোচন করলো MetaFusionLabs


মোঃ জাহেরুল ইসলাম:

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গ্লোবাল ব্লকচেইন প্ল্যাটফর্ম ECM Chain। দুবাইভিত্তিক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান MetaFusionLabs ঢাকায় আয়োজিত “Blockchain Innovation Forum 2025” অনুষ্ঠানে এই নতুন প্রজন্মের প্রযুক্তিটি উন্মোচন করে।


ইভেন্টে দেশের শীর্ষ প্রযুক্তিবিদ, ব্যাংকার, করপোরেট কর্মকর্তাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিটি সেশনেই ব্লকচেইন প্রযুক্তি নিয়ে ছিল ব্যাপক আলোচনা ও কৌতূহল।




ECM Chain: ই–কমার্স ও ফাইন্যান্স সেক্টরের জন্য নতুন যুগের প্রযুক্তি:

MetaFusionLabs জানায়, ECM Chain হলো একটি Global Centric Layer–2 Blockchain Platform, যা আন্তর্জাতিক ই–কমার্স প্রতিষ্ঠান ও ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য নিরাপদ পেমেন্ট ও ট্রান্স্যাকশন সেবা প্রদান করবে।


Secure, Transparent এবং Decentralized Infrastructure–এর ওপর ভিত্তি করে নির্মিত এই ব্লকচেইন সিস্টেম ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।




বাংলাদেশি উদ্যোক্তা Prince-এর উদ্যোগে বিশ্বমানের প্রযুক্তি দেশে:


MetaFusionLabs-এর প্রতিষ্ঠাতা ও CEO মি. তানভিরুল ইসলাম প্রিন্স, একজন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা। আর্থিক বাজারে ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি দুবাইয়ে ‘Al Wadiyat Financing Broker Co.’ এবং ‘BigBull Capital LLC’ পরিচালনা করছেন।


বাংলাদেশেই প্রথম ECM Chain লঞ্চ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন—


> “অনেকে বলেছিল সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় অনুষ্ঠান করলে ভালো হবে।

কিন্তু আমি বাংলাদেশি— তাই আমার দেশের মানুষই প্রথম এই প্রযুক্তির স্বাদ পাক, সেটাই চেয়েছি।”




তিনি আরও বলেন—


> “সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, ই–কমার্স এমনকি বিকাশ/নগদের মতো MFS প্ল্যাটফর্মও চাইলে

ECM Blockchain ব্যবহার করে আরও নিরাপদ ও দ্রুত সেবা দিতে পারবে।”




বিশেষজ্ঞদের মতামত: ‘ব্লকচেইন ভবিষ্যতের অবকাঠামো’:


AIUB-এর CSE বিভাগ প্রধান ড. কামরুদ্দিন মো. নুরু অনুষ্ঠানে বলেন—


> “ব্লকচেইন শুধু টাকা লেনদেনের বিষয় নয়— এটি সাপ্লাই চেইন, সরকারি সেবা, ইম্পোর্ট–এক্সপোর্টসহ

বিভিন্ন খাতে সময় ও খরচ কমিয়ে বিশাল পরিবর্তন আনতে পারে।”




DIU-এর ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান বলেন—


> “বাংলাদেশে অনেকেই ব্লকচেইনকে শুধু ক্রিপ্টোকারেন্সি ভাবেন।

অথচ ক্রিপ্টো পুরো ব্লকচেইন ইকোসিস্টেমের খুবই ছোট অংশ।

ব্যাংকিং, ইনস্যুরেন্স, গার্মেন্টস, এমনকি জাতীয় নির্বাচনেও ব্লকচেইন ব্যবহার করা সম্ভব।”




ক্রিপ্টো নয়, শুধুই Blockchain—স্পষ্ট করলো MetaFusionLabs


ইভেন্টে MetaFusionLabs জানায়—


✅ বাংলাদেশে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি সার্ভিস তারা দেয় না

✅ সরকার অনুমোদন না দেওয়া পর্যন্ত ক্রিপ্টো সম্পর্কিত কোনো প্ল্যাটফর্মও চালু হবে না

✅ তারা শুধুমাত্র Blockchain Technology–ভিত্তিক সেবা ও গবেষণায় কাজ করছে


প্রতিষ্ঠানটি দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক প্রযুক্তির সাথে যুক্ত করতে

বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং ও রিসার্চ ইভেন্ট আয়োজনের ঘোষণা দেয়।




উদ্দীপনায় ভরপুর ছিল পুরো অনুষ্ঠান:

ইভেন্টজুড়ে ছাত্র–তরুণদের মধ্যে ব্লকচেইন নিয়ে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

MetaFusionLabs–এর CEO এক ঘণ্টার বিস্তারিত প্রেজেন্টেশনে ECM Chain–এর কার্যকারিতা,

গ্লোবাল ব্যবহার এবং ভবিষ্যৎ ইকোসিস্টেম তুলে ধরেন।


অনুষ্ঠান শেষে অতিথিরা মনে করেন—


“বাংলাদেশের প্রযুক্তির নতুন যুগ শুরু হলো আজ।”