কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে বড় মৌলভী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াসের এক বছরের শিশু পুত্র আবদুল্লাহ পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে কবির আহমদের ৮ বছরের মেয়ে জোসনা বেগম পানিতে লাফ দেয়। একে অন্যকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দু’জনই পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন শোকে হতবিহ্বল।









