২৭ বিজিবির অভিযান, বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৯:৪৫ পিএম
২৭ বিজিবির অভিযান, বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

চাই সুই উ মারমা,  রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) শনিবার সকাল সাড়ে আটটার দিকে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত অপস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে বিজিবির একটি টহল দল তুলাবান বটতলা আমবাগান এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে অসাধু ব্যবসায়ীদের পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৭৮.০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত এই কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।