খাগড়াছড়িতে বার্মিস প্রজাতির অজগর সাপ উদ্ধার

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
খাগড়াছড়িতে বার্মিস প্রজাতির অজগর সাপ উদ্ধার

বিপ্লব তালুকদার,  খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় বার্মিস প্রজাতির অজগর সাপ উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে স্থানীয় বাসিন্দা'রা

আজ সোমবার (২৯ জুন) সকাল ৯ টার দিকে উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালাতে জামাল উদ্দিনের

মাছ ধরার জালে আটকা পড়ে বার্মিস প্রজাতির অজগর সাপ। সেখান থেকে সাপটি কে উদ্ধার করে ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স সংগঠক হৃদয় বড়ুয়া। পরে স্থানীয়দের সহযোগিতায় মেরুং রেঞ্জের বনবিভাগের কাছে হস্তান্তর করে সাপ টিকে। 

মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মোঃ জাফরুল্লাহ বলেন, "বার্মিস প্রজাতির এ অজগর টি ৮ ফুট লম্বা এবং ওজনে ৭ কেজি ৮শ গ্রাম। সাপটি বন বিভাগের হেফাজতে নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।