খাগড়াছড়িতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হলো জগদ্ধাত্রী পূজা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম
খাগড়াছড়িতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হলো জগদ্ধাত্রী পূজা

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:

 খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের তিন দিনের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা।

 খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরের বিদ্যা নিকেতনের আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিদ্যানিকেতনের বর্ণাঢ্য আয়োজন, বর্ণিল আলোকসজ্জায় বহু লোকের সমাগমের মধ্য দিয়ে এবছরের ঐতিহ্য নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী শ্রীশ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উৎসব। 

জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজার আরেক রুপ, কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মালম্বীরা। আর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দূর্গা পূজার পরপরই এই পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজার আনুষ্টানিকতা আরম্ভ হয়, এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা।

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গীতা পাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা। ৩০ অক্টোবর রাতে পূজাকে কেন্দ্র করে রাতে আরতি প্রতিযোগীতা ও চট্টগ্রামে র সনামধন্য ধর্মীয় ব্যান্ড ডমরু আয়োজনে শিব তান্ডব সহ বিভিন্ন ধর্মীয় সংগীত পরিবেশন করেন চট্রগ্রামের সনামধন্য শিল্পী অলোক দেবনাথ ও তার সহযোগী শিল্পীরা ।  

 এদিকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সনাতনী সমাজের মধ্যে বইছে আনন্দের বন্যা। নারী পুরুষ শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মালম্বীরা পূজামন্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হয়েছে। আজ সকাল ৯টায় দশমী পূজা শেষে পুস্পাঞ্জলী প্রদান করে মহাশোভাযাত্রা সহকারে খাগড়াছড়ি চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়ি শেষ হয়েছে সনাতনী ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন।