খাগড়াছড়িতে উৎসবের আমেজে জগদ্ধাত্রী পূজার আরাধনা শুরু

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
খাগড়াছড়িতে উৎসবের আমেজে জগদ্ধাত্রী পূজার আরাধনা শুরু

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি  প্রতিনিধি

খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের দেবী জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়েছে খাগড়াছড়ি আনন্দ নগর কালি মন্দির প্রাঙ্গণে । বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ভুবনেশ্বরী কালী মন্দিরে  নিজস্ব ভূমিতে বিদ্যা নিকেতনের আয়োজনে এই পূজার শুভ সূচনা করেন। 

হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপ সেজে উঠেছে। প্রথম দিন থেকেই ভক্ত ও পুণ্যার্থীরা দেবীর আশীর্বাদ পেতে মন্দিরগুলোতে ভিড় করছেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সময় কাটাচ্ছেন।

পূজা উপলক্ষে কেবল ধর্মীয় আচারই নয়, মন্দির প্রাঙ্গণগুলোতে বসেছে সল্প পরিসরে  গ্রামীণ মেলা, যা উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। খাগড়াছড়ি কেন্দ্রীয় কালী মন্দিরে পূজা মণ্ডপে দেবীর প্রতিমাকে বিভিন্ন সামাজিক ও পৌরাণিক থিমে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। এই আরাধনা আগামী শুক্রবার  বিকেল পর্যন্ত চলবে এবং ওইদিন রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।