সেপটিক ট্যাংকের দেয়াল ধসে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম
সেপটিক ট্যাংকের দেয়াল ধসে প্রাণ গেল শ্রমিকের

সূত্রঃ ফাইল ছবি

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল নির্মাণের কাজ চলাকালে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করেন। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত শ্রমিক নয়নকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। তবে ভারী বৃষ্টি এবং উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়।

নিহত আতিয়ার রহমান যশোর জেলার আগরাইল গ্রামের বাসিন্দা এবং বদরুল আলমের ছেলে।

স্থানীয় কয়েকজনের দাবি, নির্মাণকাজে ত্রুটি কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি: