কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম
কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবিদ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাস্তায় খেলতে খেলতে নিহত শিশু সাবিদ এক আত্মীয়ের গাড়িতে উঠে পড়ে। গাড়িটিতে চাবি থাকা অবস্থায় শিশুটি হঠাৎ চাবি ঘুরিয়ে দিলে গাড়িটি স্টার্ট নেয় এবং মুহূর্তের মধ্যে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবিদের মৃত্যু হয়।

নিহত শিশুটির  সাবিত (৫) উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দীন সিকদার পাড়ার মোহাম্মদ হোসাইনের ছেলে  বলে জানা গেছে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।